জাতীয় সাংবাদিক ফোরাম ( জে এস এফ) নির্বাহী কমিটি আয়োজনে ২৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্টনস্থ খানা বাসমতি রেস্তোরায় সংগঠনের নির্বাহী চেয়ারম্যান মোঃ হারিসুর রহমান এর সভাপতিত্বে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন শাখা দায়িত্ব নিয়ে পেশাগত কর্মসফলতায় বিশেষ অবদানে চৌকস সাংবাদিক নির্বাচিত হওয়ায় নির্বাহী চেয়ারম্যানকে ফুুলেল শুভেচ্ছা জানান ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া। এসময় উপস্থিত ছিলেন সাবেক নারী সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি, সাংবাদিক মোহান্মদ মনির হোসেন, আসক ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ শামছুল আলম, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কায়সার হাসান, মোঃ আল আমিন শাওন, নুরুন্নাহার রিতা, কামাল হোসেন, রুবী আক্তার, মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া। নাফিজা চৌধুরী, দৈনিক মাতৃছায়া নির্বাহী সম্পাদক- কাজী মনির হোসেন, মোঃ ছানা উল্লাহ প্রমূখ। অনুষ্ঠানে বর্তমান চলমান জীবন ব্যাবস্থা সমৃদ্ধ কামনায় ২ শতাধিক সদস্য সমন্বয়ে পবিত্র রমজান নিয়ে আলোচনা,মিলাদ ও দোয়া করা হয়।
সংবাদ শিরোনাম ::
জাতীয় সাংবাদিক ফোরাম আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিনিধি - আপডেট সময় ০১:০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- ২০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জাতীয় সাংবাদিক ফোরাম
জনপ্রিয় সংবাদ















