ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গণমাধ্যমকর্মীদেরও জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেন, দেশের প্রধানমন্ত্রী যেমন জবাবদিহিতার মধ্যে থাকেন, রাজনীতিবিদদেরও যেমন জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, তেমনি গণমাধ্যমকর্মীদেরও জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে।

রোববার (২২ মার্চ) বরিশালের আগৈলঝাড়া প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটি উপজেলায় একই নামে একাধিক প্রেস ক্লাব থাকতে পারে না; একটি প্রেস ক্লাবই থাকবে। প্রেস ক্লাবের নেতৃত্বই নির্ধারণ করবে কে কোন মানের সাংবাদিক। সাংবাদিকদের মানোন্নয়নে সকল গণমাধ্যমকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সুসংগঠিত প্রেস ক্লাব গড়ে তুলতে হবে। দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিকদের তালিকা প্রণয়ন ও প্রেস ক্লাবের গঠনতন্ত্র তৈরির পরামর্শ রইলো।

আগৈলঝাড়া প্রেস ক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমএম বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা ও মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন, সহ-সভাপতি মো. মাসুম হাওলাদার প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বৈশাখী বর্ষবরণ আনন্দ আয়োজন করেছেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন

গণমাধ্যমকর্মীদেরও জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে : তথ্যমন্ত্রী

আপডেট সময় ১২:০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬