সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় গাছের শাখা-প্রশাখা কর্তন ও জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ করা হবে। ফলে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের আওতাধীন তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীরগাঁও, মুন্সিবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গাপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর ও এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।
তবে সাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং নির্দিষ্ট সময়ের আগে যখনই কাজ শেষ হবে তাৎক্ষণিক সরবরাহ চালু হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোর গ্রাহকদের কাছে দুঃখ প্ৰকাশ করে সবার সহযোগিতা চেয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩।
নিজস্ব প্রতিনিধি 

















