ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিজয় দিবস উপলক্ষে ঢাকা ১৪ আসনে এমপি পদপ্রার্থী জাফর মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প Logo টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড Logo রাজনৈতিক দলে সাংবাদিকদের ভূমিকা: দলীয় পদ নাকি পেশাদারিত্ব Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo মাধবপুরের মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে মিথ্যা মামলায় আটক: মুক্তির দাবীত গণসমাবেশ করেছে এললাকাবাসী Logo উখিয়ায় বন বিভাগের অভিযানে চিরাই কাঠভর্তি অবৈধ ডাম্পার গাড়ি আটক Logo উখিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মরিচ্যা যৌথ চেকপোস্টে সিএনজি তল্লাশি, ৮০ হাজার পিস ইয়াবা সহ যুবক আটক Logo উখিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo চট্টগ্রামে ১১ জেলায় নতুন এসপি হলেন যারা

উখিয়া সদর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড : নিহত ১, আহত ৩০

কক্সবাজারের উখিয়া সদর স্টেশনের দারোগা বাজার সড়কে ১০ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে আগুন।

অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ী অগ্নিদগ্ধ হয়ে মোঃ আলী নামের একজন মারা গেছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, আহতের সংখ্যা ৫০ জন পর্যন্ত হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাস্থলে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনী দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষও প্রাণপণ চেষ্টা চালান আগুন নেভাতে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে টেকনাফ ও কক্সবাজার থেকে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এই ঘটনায় রাষ্ট্রীয় মালিকানাধীন কৃষি ব্যাংক ভবনটি অল্পের জন্য রক্ষা পায়। ব্যাংকের দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়লেও দমকল বাহিনীর সদস্যরা তা দ্রুত নিয়ন্ত্রণে আনেন এবং প্রথম তলার ব্যাংকটি অক্ষত থাকে।

অগ্নিকাণ্ডের পর কক্সবাজার-টেকনাফ সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

ট্যাগস :

বিজয় দিবস উপলক্ষে ঢাকা ১৪ আসনে এমপি পদপ্রার্থী জাফর মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প

উখিয়া সদর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড : নিহত ১, আহত ৩০

আপডেট সময় ০১:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫