ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • মরজান আহমদ
  • আপডেট সময় ০৮:৪৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৩০২ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী কক্সবাজারের উখিয়া উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) শাহজাহান চৌধুরীর বাসভবনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি আয়োজন করে উখিয়া উপজেলা ছাত্রদল। উখিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক জয়নুল আবেদীন জয়ের সভাপতিত্বে কক্সবাজার-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ান রহমান সঞ্চালনায় কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদল সংসদের প্রতিনিধি রানা আহমেদ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী দিনের বাংলাদেশ গড়ার উন্নয়ন ও রাষ্ট্র সংস্কার পরিকল্পনা তুলে ধরেন।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৪৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬