ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিজয় দিবস উপলক্ষে ঢাকা ১৪ আসনে এমপি পদপ্রার্থী জাফর মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প Logo টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড Logo রাজনৈতিক দলে সাংবাদিকদের ভূমিকা: দলীয় পদ নাকি পেশাদারিত্ব Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo মাধবপুরের মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে মিথ্যা মামলায় আটক: মুক্তির দাবীত গণসমাবেশ করেছে এললাকাবাসী Logo উখিয়ায় বন বিভাগের অভিযানে চিরাই কাঠভর্তি অবৈধ ডাম্পার গাড়ি আটক Logo উখিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মরিচ্যা যৌথ চেকপোস্টে সিএনজি তল্লাশি, ৮০ হাজার পিস ইয়াবা সহ যুবক আটক Logo উখিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo চট্টগ্রামে ১১ জেলায় নতুন এসপি হলেন যারা

মির্জা ফখরুলকে জামায়াত নেতা ফোন ডা. তাহেরের

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনায় বসতে বিএনপিকে আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোনে এ আহ্বান জানান জামায়াত ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টিসহ (এবি পার্টি) আরো কিছু দলকে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে। এরই মধ্যে অনেকে ইতিবাচক সাড়াও দিয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি সাংবাদিকদের জানিয়ে ডা. তাহের বলেন, কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি সংলাপের আহ্বান জানিয়েছিলাম এবং উপদেষ্টা পরিষদ সেটাকে গ্রহণ করে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানান। বৃহস্পতিবার আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বসার কথা অনুষ্ঠানিকভাবে জানিয়েছি। তিনি আগ্রহের সঙ্গে কথা বলেন। মির্জা ফখরুল বলেছেন, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে আমাদের জানাবেন।

ডা. তাহের আরো বলেন, যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয়, তাহলে আমরা সরাসরি বিএনপির সঙ্গে বসার আশা রাখি। এছাড়া এখন ৯ দল মাঝেমধ্যে বৈঠক করছে। তাদের একজন প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমাদের সঙ্গে তারা বসতে চান। তারা এতে আগ্রহী।

এর আগে বৃহস্পতিবার দুপুরে পল্টনে আট দলের স্মারকলিপি দেওয়ার আগে সমাবেশে ডা. তাহের বলেন, দলগুলোর সঙ্গে আলোচনার জন্য জামায়াত একটি কমিটি গঠন করেছে। অন্য দলগুলোও যাতে আলোচনার জন্য কমিটি গঠন করে। অবিলম্বে আলোচনা শুরু হোক। সময়ক্ষেপণ করা যাবে না।

সংস্কার বিষয়ে গণভোট নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে আছে বিএনপি ও জামায়াত। বিএনপি চায় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন অনুষ্ঠিত হোক। আর জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত। এই ইস্যুসহ পাঁচ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গতকাল প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে সমমনা আট দল।

বিজয় দিবস উপলক্ষে ঢাকা ১৪ আসনে এমপি পদপ্রার্থী জাফর মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প

মির্জা ফখরুলকে জামায়াত নেতা ফোন ডা. তাহেরের

আপডেট সময় ০৮:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫