ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবেন অলি ও রেদোয়ান আহমেদ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবেন অলি ও রেদোয়ান আহমেদ এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ ও মহাসচিব রেদোয়ান আহমেদ

দেশের চলমান নানা ইস্যু নিয়ে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে।

এতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে অংশ নেবেন দলটির প্রেসিডেন্ট অলি আহমদ ও মহাসচিব রেদোয়ান আহমেদ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহ উদ্দীন রাজ্জাক জানান, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদের সঙ্গে যোগাযোগ করেছেন। এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদ ও মহাসচিব রেদোয়ান আহমেদ বৈঠকে অংশ নেবেন বলে তাকে আশ্বস্ত করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বৈশাখী বর্ষবরণ আনন্দ আয়োজন করেছেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবেন অলি ও রেদোয়ান আহমেদ

আপডেট সময় ০৮:৪৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫