ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিয়ে বাড়ি ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

  • মরজান আহমদ
  • আপডেট সময় ১২:৩৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

বিয়ের বাড়ি ডাকাতি |সংগ্রহীত

ডাকাত দল অন্তত ১৫ ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা এক লাখ টাকা নিয়ে গেছেন। এ ঘটনার পর বাড়ির লোকজন আতঙ্কে রয়েছেন।

চট্টগ্রামের মিরসরাইয়ের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের স্বর্ণালংকার ও টাকা ডাকাতি করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীশ্বরাই গ্রামে প্রবাসী আবদুল মান্নান ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী আবদুল মান্নানের মেয়ের বিয়ে উপলক্ষে গতকাল দুপুরে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টার দিকে কনেকে নিয়ে যায় বরপক্ষ। বিয়ে উপলক্ষে মান্নানের বাড়িতে আসা বেশির ভাগ অতিথি সন্ধ্যার পর বিদায় নিলেও কয়েকজন রাতে ছিলেন। এর মধ্যেই রাত ৩টার দিকে মান্নানের দ্বিতল ঘরটির সদর দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে ডাকাত দল। এরপর পরিবারের সদস্য ও অতিথিদের বেঁধে রেখে তাদের সাথে থাকা স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়।

আবদুল মান্নানের স্ত্রী রোজিনা আক্তারের ভাই ও স্থানীয় ইউপি সদস্য মো: নুরুল আনোয়ার বলেন, ডাকাত দল অন্তত ১৫ ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা এক লাখ টাকা নিয়ে গেছেন। এ ঘটনার পর বাড়ির লোকজন আতঙ্কে রয়েছেন। আজ শনিবার বরপক্ষ বউভাত অনুষ্ঠানের আয়োজন করলেও সেখানে মেয়ের পরিবারের কেউ যেতে পারছেন না।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, রাতে যে বাড়িতে ডাকাতি হয়েছে, তার আশপাশেই আমাদের টহল টিম ও স্থানীয় গ্রাম পাহারাদার ছিল। খবর পেয়ে আমরা দ্রুত সাড়া দিলেও ডাকাত দল বাড়ির পেছনের ধানক্ষেত দিয়ে পালিয়ে গেছে।

তিনি বলেন, এরা মহাসড়ককেন্দ্রিক একটি ডাকাত চক্র। আশপাশের বাড়িতে ঢুকে ডাকাতি করে আবার চলে যায়। আমরা ডাকাত চক্রটিকে গ্রেফতারের চেষ্টা করছি।

ট্যাগস :

টেকনাফ স্থলবন্দর চালু: নিরাপত্তা ও বাস্তবতা নিয়ে ব্যবসায়ীদের সংশয়

চট্টগ্রামে বিয়ে বাড়ি ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

আপডেট সময় ১২:৩৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫