ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিজয় দিবস উপলক্ষে ঢাকা ১৪ আসনে এমপি পদপ্রার্থী জাফর মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প Logo টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড Logo রাজনৈতিক দলে সাংবাদিকদের ভূমিকা: দলীয় পদ নাকি পেশাদারিত্ব Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo মাধবপুরের মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে মিথ্যা মামলায় আটক: মুক্তির দাবীত গণসমাবেশ করেছে এললাকাবাসী Logo উখিয়ায় বন বিভাগের অভিযানে চিরাই কাঠভর্তি অবৈধ ডাম্পার গাড়ি আটক Logo উখিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মরিচ্যা যৌথ চেকপোস্টে সিএনজি তল্লাশি, ৮০ হাজার পিস ইয়াবা সহ যুবক আটক Logo উখিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo চট্টগ্রামে ১১ জেলায় নতুন এসপি হলেন যারা

নারায়ণগঞ্জে তরুণীকে ধর্ষণ: গ্রেপ্তার ২

হাতকড়া | প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার সকালে র‍্যাব-১১–এর অপারেশন কর্মকর্তা গোলাম মোর্শেদ বিষয়টি বাংলার সীমান্তকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশালের মুলাদী উপজেলার উত্তর গাউছিয়া এলাকার শফিক (২৪) এবং তাঁর চাচাতো ভাই রাশেদ। তাঁরা রাজধানীর জিগাতলা এলাকায় বসবাস করেন।

ওই ঘটনায় ভুক্তভোগী তরুণী মামলা করেছেন। এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর মায়ের কাছে আসামিরা চার লাখ টাকা পেতেন। পাওনা টাকার বিষয়ে ওই তরুণীর মায়ের কাছ থেকে একটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছিলেন তাঁরা। পরে টাকা পরিশোধের পর যখন তরুণীর মা স্ট্যাম্পটি ফেরত চান, তখন আসামিরা টালবাহানামূলক কথা বলে সময়ক্ষেপণ করতে থাকেন। ৭ নভেম্বর বেলা ১১টার দিকে আসামিরা ওই তরুণীর মুঠোফোন নম্বরে কল করে জানান, তাঁরা স্বাক্ষরিত স্ট্যাম্পটি ফেরত দেবেন এবং এ বিষয়ে তাঁর (তরুণীর) মায়ের সঙ্গে কথা হয়েছে। তখন আসামিদের কথামতো দলিলটি আনার জন্য তরুণী সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় যান।

এজাহারে বলা হয়েছে, সেখানে যাওয়ার পর আসামিদের একজন বলেন, দলিলটি তাঁর বোনের বাসায় আছে, দলিলটি আনতে হলে ওই বাসায় যেতে হবে। তখন ওই তরুণী মাইক্রোবাসে ওঠেন। দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি দশ পাইপ এলাকার একটি ফাঁকা জায়গায় মাইক্রোবাসটি থামানো হয়। সেখানে আসামি শফিক অন্য আসামিদের সহযোগিতায় তরুণীকে ধর্ষণ করেন।

অভিযানের বিষয়ে র‍্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সদর কোম্পানি নারায়ণগঞ্জের একটি দল গতকাল রাতে ঢাকার গুলশান-১ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি শফিক ও রাশেদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

বিজয় দিবস উপলক্ষে ঢাকা ১৪ আসনে এমপি পদপ্রার্থী জাফর মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প

নারায়ণগঞ্জে তরুণীকে ধর্ষণ: গ্রেপ্তার ২

আপডেট সময় ০৬:১৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫