ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিজয় দিবস উপলক্ষে ঢাকা ১৪ আসনে এমপি পদপ্রার্থী জাফর মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প Logo টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড Logo রাজনৈতিক দলে সাংবাদিকদের ভূমিকা: দলীয় পদ নাকি পেশাদারিত্ব Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo মাধবপুরের মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে মিথ্যা মামলায় আটক: মুক্তির দাবীত গণসমাবেশ করেছে এললাকাবাসী Logo উখিয়ায় বন বিভাগের অভিযানে চিরাই কাঠভর্তি অবৈধ ডাম্পার গাড়ি আটক Logo উখিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মরিচ্যা যৌথ চেকপোস্টে সিএনজি তল্লাশি, ৮০ হাজার পিস ইয়াবা সহ যুবক আটক Logo উখিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo চট্টগ্রামে ১১ জেলায় নতুন এসপি হলেন যারা

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, রাতের আঁধারে আবারো রক্তাক্ত

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের হালিশহরে আবারো প্রকাশ্যে রক্ত ঝরলো। শুক্রবার রাত ১১টার দিকে থানার চুনা ফ্যাক্টরি মোড়ের শাপলা আবাসিক এলাকার সামনে মো. আকবর (৩০) নামে এক স্থানীয় কাঁচাপণ্যের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়।

ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পুলিশ বলছে, ঘটনাটি পরিকল্পিত, আর স্থানীয়রা বলছে-রাজনৈতিক প্রতিহিংসারই এই নির্মম পরিণতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আকবর এলাকার পরিচিত তরুণ ব্যবসায়ী। প্রতিদিনের মতো রাতের বেলায় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। তখন হঠাৎ করে ৪-৫ জন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওরা পরিকল্পিতভাবেই এসেছিল। এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে বাংলার সীমান্ত-কে জানান, রাত তখন ১১টার মতো। আকবর দোকান বন্ধ করে যাচ্ছিলেন। হঠাৎ করে দুইটা মোটরসাইকেল থামে, ৪-৫ জন নেমে ঝাঁপিয়ে পড়ে। সবাই মুখে মাস্ক পরা। কয়েক সেকেন্ডের মধ্যে ওরা কুপিয়ে চলে যায়। আমরা এগোতে পারিনি ভয়েই।

তিনি আরও দাবি করেন, হামলাকারীদের মধ্যে অন্তত দুজনকে চিনতে পেরেছেন। তারা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত-একজন সোহেল, অন্যজন কাশেম নামে পরিচিত।

স্থানীয় বাসিন্দারা বলছেন, আকবর দীর্ঘদিন ধরে হালিশহর বাজারে কাঁচাপণ্যের ব্যবসা করতেন। সম্প্রতি বাজারের নিয়ন্ত্রণ ও চাঁদা আদায় নিয়ে স্থানীয় একদল যুবকের সঙ্গে তার বিরোধ চলছিল। সেই দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা।

একজন ব্যবসায়ী বলেন,আকবর ভাই রাজনীতি করতেন না, কিন্তু এলাকার রাজনীতির বলি হয়ে গেলেন। যারা এলাকায় আধিপত্য বিস্তার করতে চায়, তারাই ওকে টার্গেট করেছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, হালিশহর থেকে এক যুবককে গুরুতর আহত অবস্থায় আনা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। খবর পেয়ে হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে গেছে।

ট্যাগস :

বিজয় দিবস উপলক্ষে ঢাকা ১৪ আসনে এমপি পদপ্রার্থী জাফর মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, রাতের আঁধারে আবারো রক্তাক্ত

আপডেট সময় ০৭:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫