ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিজয় দিবস উপলক্ষে ঢাকা ১৪ আসনে এমপি পদপ্রার্থী জাফর মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প Logo টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড Logo রাজনৈতিক দলে সাংবাদিকদের ভূমিকা: দলীয় পদ নাকি পেশাদারিত্ব Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo মাধবপুরের মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে মিথ্যা মামলায় আটক: মুক্তির দাবীত গণসমাবেশ করেছে এললাকাবাসী Logo উখিয়ায় বন বিভাগের অভিযানে চিরাই কাঠভর্তি অবৈধ ডাম্পার গাড়ি আটক Logo উখিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মরিচ্যা যৌথ চেকপোস্টে সিএনজি তল্লাশি, ৮০ হাজার পিস ইয়াবা সহ যুবক আটক Logo উখিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo চট্টগ্রামে ১১ জেলায় নতুন এসপি হলেন যারা

বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছি :প্রধান উপদেষ্টা

  • মরজান আহমদ
  • আপডেট সময় ১১:৩৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা একটি ন্যায্যতার ভিত্তিতে গঠিত বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছি। আমরা দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। জুলাই গণঅভ্যুত্থান আমাদের সেই সুযোগ করে দিয়েছে। এ সুযোগ যেন আমরা না হারাই। এ সুযোগ হারালে আমরা পরবর্তী প্রজন্মের কাছে চিরজীবনের জন্য দায়ী থাকবো।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধন এবং পুলিশ সদস্যদের পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নতুন বাংলাদেশের পথে পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন,বিশ্বের বুকে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াচ্ছে এবং আগামীতেও তা ধরে রাখবে। এই স্বপ্ন বাস্তবায়নে পুলিশ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি। আপনাদের কাজ, মানুষের সঙ্গে সম্পর্ক সবকিছু দেখেই দুনিয়া বিচার করে, আমরা সভ্যতার কোন স্তরে আছি। আমরা চাই, বাংলাদেশ পুলিশ বাহিনী দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হোক।

পুলিশ বাহিনীর ঐতিহাসিক ভূমিকার স্মরণ করে তিনি বলেন, একাত্তরে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইনসে বাঙালি পুলিশ সদস্যরাই সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। এটাই বাংলাদেশ পুলিশের গৌরবময় ইতিহাসের সূচনা। আমরা শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আশা করি, তাদের আদর্শ অনুসরণ করে আইনশৃঙ্খলা বাহিনী বৈষম্যহীন, ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে যাবে।

আওয়ামী লীগ আমলের সমালোচনা ও সংস্কারের অঙ্গীকার

তবে বিগত ১৫ বছরের ‘স্বৈরাচারী শাসনামলে পুলিশ বাহিনী দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল’ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এতে জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয় এবং বহু সৎ পুলিশ সদস্যকেও এর খেসারত দিতে হয়েছে। আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় পুলিশ বাহিনী ছিল ভঙ্গুর অবস্থায়। তখন থেকে জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি জানান, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়নের জন্য সড়ক-মহাসড়কে বিশৃঙ্খলা নিরসন, বিশেষ অভিযান, অংশীজনদের সঙ্গে আন্তঃযোগাযোগ, মনোবল বৃদ্ধির জন্য প্রণোদনা ও উৎসবগুলো শান্তিপূর্ণভাবে পালন নিশ্চিত করতে সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নারী ও শিশু নিরাপত্তায় জোর প্রধান উপদেষ্টার

ড. মুহাম্মদ ইউনূস বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশকে সর্বোচ্চ সংবেদনশীল হয়ে কাজ করতে হবে। নারী ও শিশুরা যেন প্রয়োজনে পুলিশের হটলাইনে ফোন করে সহজে সাহায্য পেতে পারে, তা নিশ্চিত করতে হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত হলেই বোঝা যাবে, দেশ নিরাপত্তা ও মানবিকতায় এগিয়ে যাচ্ছে।

’নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা

প্রধান উপদেষ্টা বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়, তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। পুলিশ সদস্যদের এ সময় অত্যন্ত সতর্ক ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। সব প্রার্থী যেন সমান সুযোগ পায় এবং ভোটাররা যেন ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারে এটাই মূল লক্ষ্য।

পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান 

ভবিষ্যতের নিরাপদ পুলিশ বাহিনী গড়ার বার্তা

ড. মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনে কোনো অন্যায় বা অনিয়মের মাধ্যমে কেউ নির্বাচিত হলে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই পুলিশ সদস্যদের সত্য ও ন্যায়ের পক্ষেই থাকতে হবে একজন নাগরিক ও দায়িত্বশীল কর্মকর্তার ভূমিকা থেকে। তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন আর কখনও পুলিশ বাহিনীকে কোনও দল বা অন্যায় উদ্দেশ্যে ব্যবহার করা না যায়, তার জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচনের আগে ও পরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা হতে পারে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে দেশবিরোধী বা পরাজিত শক্তি সে সুযোগ না পায়।

’জাতীয় ঐক্যের আহ্বান

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা এখন এক ধরনের যুদ্ধাবস্থায় রয়েছি। অশুভ চক্র আমাদের স্বপ্ন ও ঐক্য নষ্ট করতে চেষ্টা করছে। আপনাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে জনগণ ও জাতির নিরাপত্তা রক্ষায় কোনও ঘাটতি রাখা যাবে না। তিনি প্রশংসা করে বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ন্যায্য ও অন্যায্য ইস্যুতে মানুষ রাস্তায় নেমেছে, কিন্তু পুলিশ বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে। আমি আশা করি, ভবিষ্যতেও আপনারা একইভাবে শান্তিপূর্ণ ও পেশাদার আচরণ বজায় রাখবেন। জনগণের বন্ধু হিসেবে পুলিশের যে ভাবমূর্তি, তা আপনাদেরই প্রতিষ্ঠা করতে হবে।

পুলিশ কর্মকর্তাদের পদক পরিয়ে দিচ্ছেন প্রধান উপদেষ্টা 

সম্প্রীতির উদ্যোগ: ধর্মীয় নেতা ও নাগরিক সমাজের সঙ্গে সংলাপ

তিনি বলেন, প্রথমবারের মতো পুলিশ সপ্তাহে ধর্মীয় নেতা, সাংবাদিক ও বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত। জনগণের প্রত্যাশা ও পুলিশের দায়িত্ব নিয়ে নিয়মিত সংলাপ হলে দূরত্ব কমবে, বোঝাপড়া বাড়বে। আমি চাই, এটি যেন প্রতিবছর নিয়মিত হয়, শুধু পুলিশ সপ্তাহে নয় সুযোগ পেলেই এ ধরনের বৈঠক হওয়া দরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বিজয় দিবস উপলক্ষে ঢাকা ১৪ আসনে এমপি পদপ্রার্থী জাফর মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প

বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছি :প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১১:৩৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫