ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিজয় দিবস উপলক্ষে ঢাকা ১৪ আসনে এমপি পদপ্রার্থী জাফর মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প Logo টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড Logo রাজনৈতিক দলে সাংবাদিকদের ভূমিকা: দলীয় পদ নাকি পেশাদারিত্ব Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo মাধবপুরের মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে মিথ্যা মামলায় আটক: মুক্তির দাবীত গণসমাবেশ করেছে এললাকাবাসী Logo উখিয়ায় বন বিভাগের অভিযানে চিরাই কাঠভর্তি অবৈধ ডাম্পার গাড়ি আটক Logo উখিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মরিচ্যা যৌথ চেকপোস্টে সিএনজি তল্লাশি, ৮০ হাজার পিস ইয়াবা সহ যুবক আটক Logo উখিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo চট্টগ্রামে ১১ জেলায় নতুন এসপি হলেন যারা

প্রধান উপদেষ্টা ও মহাসচিবের কক্সবাজার আগমন ব্যাপক প্রস্তুতি

  • মরজান আহমদ
  • আপডেট সময় ০৯:২৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় আসছেন। চার দিনের সফরের অংশ হিসেবে, গুতেরেস ১৪ মার্চ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। এ সময় তিনি প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে বসে গণ-ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বাংলার সীমান্তকে জানান, জাতিসংঘ মহাসচিব উখিয়া শরণার্থী শিবিরে পৌঁছাবেন শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে। সেখানে তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর), খাদ্য সংস্থা (ডব্লিউএফপি), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আওএম) এবং অন্যান্য মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শিবিরের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবেন।

এর পর গুতেরেস রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি এবং নারীদের সঙ্গে তিনটি পৃথক বৈঠকে অংশ নেবেন। বিকেলে কুতুপালং শরণার্থী শিবিরে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সফরের শেষ পর্বে, প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে গণ-ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টা।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বাংলার সীমান্তকে জানিয়েছেন, সফরের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সমন্বয় করবে এবং বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সফরকালীন ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনী তদারকি করছে এবং কক্সবাজার বিমানবন্দর থেকে শরণার্থী শিবির পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে ঢাকা ১৪ আসনে এমপি পদপ্রার্থী জাফর মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প

প্রধান উপদেষ্টা ও মহাসচিবের কক্সবাজার আগমন ব্যাপক প্রস্তুতি

আপডেট সময় ০৯:২৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫