ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিজয় দিবস উপলক্ষে ঢাকা ১৪ আসনে এমপি পদপ্রার্থী জাফর মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প Logo টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড Logo রাজনৈতিক দলে সাংবাদিকদের ভূমিকা: দলীয় পদ নাকি পেশাদারিত্ব Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo মাধবপুরের মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে মিথ্যা মামলায় আটক: মুক্তির দাবীত গণসমাবেশ করেছে এললাকাবাসী Logo উখিয়ায় বন বিভাগের অভিযানে চিরাই কাঠভর্তি অবৈধ ডাম্পার গাড়ি আটক Logo উখিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মরিচ্যা যৌথ চেকপোস্টে সিএনজি তল্লাশি, ৮০ হাজার পিস ইয়াবা সহ যুবক আটক Logo উখিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo চট্টগ্রামে ১১ জেলায় নতুন এসপি হলেন যারা

জুলাইতে মুক্তি পাচ্ছে ‘অন্যদিন’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

দীর্ঘদিন আটকে থাকার পর দেশের প্রেক্ষাগৃহে অবশেষে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘অন্যদিন’। নির্মাতা কামার আহমাদ সাইমনের আলোচিত এই সিনেমাটি আগামী ১১ জুলাই থেকে টানা সাতদিন প্রেক্ষাগৃহে দেখা যাবে।

জানা গেছে, এই সিনেমাটি ইতোমধ্যে অংশ নিয়েছে ইডফা, কান, লোকার্নো, সিডনি, জুরিখসহ বিশ্বের নানা নামকরা চলচ্চিত্র উৎসবে। পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রশংসাও। কিন্তু সেন্সর বোর্ডের আপত্তির কারণে দেশে ছবিটির মুক্তি এতদিন আটকে ছিল।

সিনেমাটির প্রযোজক সারা আফরীন জানান, ‘অন্যদিন’ ২০১৪ সালে সানড্যান্স থেকে প্রজেক্ট গ্রান্ট লাভ করে এবং ২০২১ সালে ইডফায় এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর শুরু হয় সিনেমাটির আন্তর্জাতিক যাত্রা। কিন্তু দেশের প্রেক্ষাপটে রাজনৈতিক ভাষ্য ঘিরেই ছবিটির মুক্তি পিছিয়ে যায় বারবার।

পরিচালক কামার আহমাদ সাইমন বলেন, একটা সিনেমাকে গায়েব করে দেওয়া মানে একজন নির্মাতাকে গুম করে দেওয়া। এবার সেই গুম থেকে মুক্তি মিলছে।

বিজয় দিবস উপলক্ষে ঢাকা ১৪ আসনে এমপি পদপ্রার্থী জাফর মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প

জুলাইতে মুক্তি পাচ্ছে ‘অন্যদিন’

আপডেট সময় ০৬:৪৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫