ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিজয় দিবস উপলক্ষে ঢাকা ১৪ আসনে এমপি পদপ্রার্থী জাফর মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প Logo টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড Logo রাজনৈতিক দলে সাংবাদিকদের ভূমিকা: দলীয় পদ নাকি পেশাদারিত্ব Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo মাধবপুরের মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে মিথ্যা মামলায় আটক: মুক্তির দাবীত গণসমাবেশ করেছে এললাকাবাসী Logo উখিয়ায় বন বিভাগের অভিযানে চিরাই কাঠভর্তি অবৈধ ডাম্পার গাড়ি আটক Logo উখিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মরিচ্যা যৌথ চেকপোস্টে সিএনজি তল্লাশি, ৮০ হাজার পিস ইয়াবা সহ যুবক আটক Logo উখিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo চট্টগ্রামে ১১ জেলায় নতুন এসপি হলেন যারা

মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ২৮ সদস্য ফের বাংলাদেশে আশ্রয় নিয়েছে

রাখাইনে চলমান যুদ্ধে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ২৮ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মঙ্গলবার ভোরে নৌকায় করে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে সশস্ত্রভাবে তাঁরা নাফ নদ পেরিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্নসমর্পণ করেন। তাঁদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। টেকনাফের সাবরাং  ইউনিয়নের আঁচারবনিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে বিজিপির এসব সদস্য পালিয়ে আসার তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। তিনি বলেন, ভোরে নাফ নদের আঁচারবনিয়া পয়েন্ট দিয়ে একটি কাঠের ট্রলারে অস্ত্রসহ বিজিপির অন্তত ২৮ জন সদস্য পালিয়ে আসেন। পরে তাঁরা সীমান্তে টহলরত বিজিবির সদস্যদের কাছে আত্নসমর্পণ করে আশ্রয় প্রার্থনা করেন। পালিয়ে আসা বিজিপির সদস্যদের হেফাজতে নেওয়ার পর বিজিবির দমদমিয়া বিওপিতে রাথা হয়েছে। এর আগে কয়েক দফায় সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসা বিজিপি ও সেনাবাহিনীর ৭৫২ জনকে তিন দফায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এর মধ্যে ৯ জুন ১৩৪ জন ও ২৫ এপ্রিল ২৮৮ বিজিপি ও সেনাসদস্য কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এ ছাড়া গত ১৫ ফেব্রুয়ারি ৩৩০ বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটি ঘাটে মিয়ানমারের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগস :

বিজয় দিবস উপলক্ষে ঢাকা ১৪ আসনে এমপি পদপ্রার্থী জাফর মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প

মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ২৮ সদস্য ফের বাংলাদেশে আশ্রয় নিয়েছে

আপডেট সময় ০৫:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪