ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিজয় দিবস উপলক্ষে ঢাকা ১৪ আসনে এমপি পদপ্রার্থী জাফর মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প Logo টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড Logo রাজনৈতিক দলে সাংবাদিকদের ভূমিকা: দলীয় পদ নাকি পেশাদারিত্ব Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo মাধবপুরের মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে মিথ্যা মামলায় আটক: মুক্তির দাবীত গণসমাবেশ করেছে এললাকাবাসী Logo উখিয়ায় বন বিভাগের অভিযানে চিরাই কাঠভর্তি অবৈধ ডাম্পার গাড়ি আটক Logo উখিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মরিচ্যা যৌথ চেকপোস্টে সিএনজি তল্লাশি, ৮০ হাজার পিস ইয়াবা সহ যুবক আটক Logo উখিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo চট্টগ্রামে ১১ জেলায় নতুন এসপি হলেন যারা

মানবতার অতন্দ্র প্রহরী মফস্বলের সাংবাদিকরা

  • সম্পাদকীয়
  • আপডেট সময় ০৭:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • ৪৩৫ বার পড়া হয়েছে

মারজান চৌধুরী 

সমাজে মানবতার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছেন মফস্বল সাংবাদিকেরা। মফস্বল  সংবাদিকতা একটি কঠিন ও মহান পেশা। এ পেশাকে মানুষ অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে সমাজের মানুষ। এ পেশার লোকজনকে অনেকেই জাতির বিবেক বলে থাকেন। ইতিহাসের প্রেক্ষাপটে সাংবাদিকতার সাবলীল মূল্যায়ন করা হয়ে থাকে। শুধু দেশ, জাতি নয়, বিশ্ব উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার ব্যাপারেও সাংবাদিকদের অগ্রণী ভূমিকা দেশে দেশে স্বীকৃত। সাধারণ জনগণের এ মহান পেশার প্রতি প্রগাঢ় আস্থা ও বিশ্বাস রয়েছে। কারণ এ সমাজের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তরবারির ন্যায় কলমের শানিত অস্ত্র একমাত্র সাংবাদিকরাই ধরে থাকেন।তারই ধারাবাহিকথাই ২০১৬ সালে একঝাঁক সাংবাদিক নিয়ে উখিয়া উপজেলা প্রেসক্লাব আত্মপ্রকাশের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহের সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ও অহরহ দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছেন । মফস্বলের প্রকৃত সাংবাদিকের কোন দেশ কাল প্রাত্র নেই। তারা জগৎ সভার এক একজন পরীক্ষক ও নিরীক্ষক। সামাজিক অনাচার ও বৈপরিত্যের বিরুদ্ধে সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা, মবানবতার অতন্দ্র প্রহরী সাংবাদিকরা দেশ ও জাতির শেষ ভরসা। তাদের তৃতীয় নয়ন সব সময় চোখ হয়ে ঘটনার গভীরে গিয়ে সত্য উদ্ঘাটনে পারঙ্গম হবে এটাই পাঠক সমাজ আশা করে। সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকরা এসব কিছু মোকাবিলা করেই তাদের পেশার সম্মানকে অমলিন করে রাখছেন। এ পেশা মূলতঃ  শুধু জীবিকার মাধ্যম নয়, দেশ-জাতি এবং মানুষ ও মানবতার কল্যাণে সেবার মাধ্যমও বটে। তাই এই মহান পেশার সেবকদের ওপর যখন জুলুম ও নির্যাতন নেমে আসে তখন আমরা ব্যথিত হই। তবে আমরা এর চাইতে বেশি ব্যথিত ও  মর্মাহত হই তখন, যখন দেখি কোন সাংবাদিক ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনায়, অহংকার কিংবা প্রলোভনের কারণে সাংবাদিকতার নীতিমালা এবং কর্তব্যবোধ বিসর্জন দিচ্ছে। লেখার স্বাধীনতা মানে অন্যের অধিকার, সামাজিক অবস্থান, মান-সম্মানকে উপেক্ষা করা নয়। সংবাদপত্রের যেই স্বাধীনতা মানুষের সকল স্বার্থের পাহারাদার, তারাো সকল অধিকারের নিশ্চয়তা বিধানকারী এবং অসহায়ের শেষ কন্ঠ, সেই পবিত্র স্বাধীনতাকে আজ ‘ভেড়ায় ক্ষেত খাওয়ার’ মতো মর্মান্তিক ভূমিকার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শের কারণে কিংবা অন্য কোন উদ্দেশ্যে ব্যক্তি, গোষ্ঠি বা রাজনৈতিক দলের ওপর অসত্য তথ্য আরোপ করা হচ্ছে। ফলে অনেকে সামাজিক রাজনৈতিক বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেখা যাচ্ছে, যেসব অভিযোগ উত্থাপন করা হচ্ছে তা সংবাদপত্রগুলো প্রমাণ করতে পারছে না।

সম্পাদক-বাংলার সীমান্ত

ট্যাগস :

বিজয় দিবস উপলক্ষে ঢাকা ১৪ আসনে এমপি পদপ্রার্থী জাফর মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প

মানবতার অতন্দ্র প্রহরী মফস্বলের সাংবাদিকরা

আপডেট সময় ০৭:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪