ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জ সকাল ১১টা, নারায়ণগঞ্জে বিকেল ৪টায় : সারজিস

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজ ১৮ জুলাই (শুক্রবার) মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টে এ কথা জানান সারজিস আলম।

তিনি জানান, ১৮ জুলাই সকাল ১১টায় মুন্সিগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টায় নারায়ণগঞ্জে কর্মসূচি শুরু হবে।

তিনি আরও বলেন, জুলাইয়ের রাজপথে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ।

এনসিপি সূত্র জানায়, দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির মাধ্যমে দলটি জনগণের অধিকার, ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় স্বচ্ছতা নিয়ে জনসচেতনতা তৈরি করতে চায়। গত ১ জুলাই রংপুর থেকে এই মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে এবং দেশের ৬৪টি জেলায় দলটির শীর্ষ নেতারা সফর করছেন।

জনপ্রিয় সংবাদ

মুন্সিগঞ্জ সকাল ১১টা, নারায়ণগঞ্জে বিকেল ৪টায় : সারজিস

আপডেট সময় ০৬:০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫