ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নিজের মাথায় গুলি করে আত্মহত্যা চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী’

  • মরজান আহমদ
  • আপডেট সময় ১১:৪৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

গুলিবিদ্ধ র‌্যাব কর্মকর্তা পলাশ সাহা

চট্টগ্রাম নগরের চান্দগাঁও র‌্যাব-৭ ক্যাম্প থেকে পলাশ সাহা (৩৭) নামের এক র‌্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ পুলিশ উদ্ধার করে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে।

পলাশ সাহা সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে র‌্যাব-৭-এ কর্মরত ছিলেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা।

চিরকুটে লেখা, ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না; আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।

এ প্রসঙ্গে র‍্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, র‍্যাব-৭ চট্টগ্রামের বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা অভিযানের প্রস্তুতি গ্রহণকালে তিনি অস্ত্র ইস্যু করে নিজের অফিস রুমে প্রবেশ করেন। তার কিছুক্ষণ পর একটি শব্দ শুনে কর্তব্যরত অন্য র‍্যাব সদস্যরা তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পায়। সেই সময় তার নামে ইস্যুকৃত পিস্তল নিচে পড়ে থাকতে দেখা যায় এবং টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া যায়।

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বৈশাখী বর্ষবরণ আনন্দ আয়োজন করেছেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন

নিজের মাথায় গুলি করে আত্মহত্যা চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী’

আপডেট সময় ১১:৪৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫