ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিজয় দিবস উপলক্ষে ঢাকা ১৪ আসনে এমপি পদপ্রার্থী জাফর মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প Logo টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড Logo রাজনৈতিক দলে সাংবাদিকদের ভূমিকা: দলীয় পদ নাকি পেশাদারিত্ব Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo মাধবপুরের মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে মিথ্যা মামলায় আটক: মুক্তির দাবীত গণসমাবেশ করেছে এললাকাবাসী Logo উখিয়ায় বন বিভাগের অভিযানে চিরাই কাঠভর্তি অবৈধ ডাম্পার গাড়ি আটক Logo উখিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মরিচ্যা যৌথ চেকপোস্টে সিএনজি তল্লাশি, ৮০ হাজার পিস ইয়াবা সহ যুবক আটক Logo উখিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo চট্টগ্রামে ১১ জেলায় নতুন এসপি হলেন যারা

পেকুয়ায় শিক্ষক হত্যায় ৫দিনের রিমান্ডে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর

কক্সবাজারের পেকুয়ায় সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ (৪৭) হত্যাকাণ্ডের ঘটনায় আটক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম (৫২) এর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (১৪ অক্টোবর) তাকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলেন পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবতী তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (১২ অক্টোবর) রাতে র‍্যাব-১৫ ও র‍্যাব-৭-এর একটি যৌথ অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি বাসা থেকে তাকে আটক করে।

চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এডভোকেট মো. শহিদুল্লাহ চৌধুরী বাংলার সীমান্তকে জনান, শিক্ষক আরিফ হত্যার ঘটনায় জাহাঙ্গীর আলমকে সাত দিনের রিমান্ডে নিতে চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পেকুয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষককে অপহরণ পরবর্তী হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‍্যাবের যৌথ টিম জাহাঙ্গীর আলমকে আটক করে।মামলার অধিকতর তদন্ত ও ঘটনায় জড়িতদের সনাক্তে আটক জাহাঙ্গীর আলমকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে একই ঘটনায় জড়িত রুবেল খান পাঁচ দিনের রিমান্ডে থানা হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ অপহরণের শিকার হন। আরিফ সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ার মরহুম মাস্টার বজল আহমদের ছেলে।

বিজয় দিবস উপলক্ষে ঢাকা ১৪ আসনে এমপি পদপ্রার্থী জাফর মাহমুদের ফ্রী মেডিকেল ক্যাম্প

পেকুয়ায় শিক্ষক হত্যায় ৫দিনের রিমান্ডে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর

আপডেট সময় ১১:৪৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪