ব্যাপক আয়োজনে ২ বৈশাখ ১৫ এপ্রিল বুধবার সকালে রাজধানীর শিশু কল্যাণ পরিষদে আলোচনা সভা ও গুনীজন সম্মাননা প্রদান করেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। সংগঠনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত। দৈনিক নবজীবন পত্রিকা সম্পাদক নূরুন্নাহার সদস্য সচিব, সম্মিলিত সাংবাদিক সোসাইটি সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া কার্যকরী সদস্য মনোনীত হন। কেন্দ্রিয় কার্যকরী পরিষদ ২৫ সদস্য বিভিন্ন পদে, জেলা উপজেলা সমন্বয়ক দ্বারা কেন্দ্রিয় কমিটি ১২৫ জন ও ৭ সদস্য উপদেষ্টা পরিষদ এর নাম ঘোষণা করা হয়। পুলিশ অফিসার জেলা পর্যায়ে ২ জন, সমাজ সেবক ২ জন ও অন্যান্য ধারায় মোট ২৮ গুনীজনকে মানবাধিকার সম্মাননা প্রদান করা হয়। হোসাইনিয়া পাক দরবার শরীফ তত্বাবধানে শান্তি ও সমৃদ্ধি কামনায় দেশ জাতীর কল্যাণে মিলাদ ও বিশেষ দোয়া করেন মুফতি ফেরদাউস খান। সকলের মঙ্গল কামনায় বৈশাখী বর্যবরন আনন্দ আয়োজন করা হয়।
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে বৈশাখী বর্ষবরণ আনন্দ আয়োজন করেছেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন
-
নিজস্ব প্রতিবেদক, ঢাকা - আপডেট সময় ০৫:৪১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- ৭১ বার পড়া হয়েছে
ট্যাগস :
এশিয়া ছিন্নমূল মানবাধিকার
জনপ্রিয় সংবাদ











