ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • মরজান আহমদ
  • আপডেট সময় ১২:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জের আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার নিউরোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত নিউরোলজি সচেতনতা প্রোগ্রাম ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওমর ফারুক। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি উদ্যোগ একসাথে কাজ করলে টেকসই উন্নয়ন সম্ভব।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত নিউরোলজিস্ট প্রফেসর ডা: এম এস জহিরুল হক চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীদের ছোট বয়স থেকেই জীবনরক্ষাকারী প্রশিক্ষণ এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতন করা গেলে সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউরোলজি ফাউন্ডেশন অফ বাংলাদেশের চেয়ারম্যান ডা: এটিএম মঞ্জুর মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেন্টিস জাফর মাহমুদ তিনি বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও সচেতনতা পৌঁছে দিতে আমরা কাজ করছি। শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের আয়োজন ভবিষ্যতের বিনিয়োগ।

সভায় সাধারণ সম্পাদক ডা: ফাহিম আল ফয়সাল সঞ্চালনা করেন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

ক্যাম্পের কার্যক্রমে সিপিআর (CPR) প্রশিক্ষণ, মেয়েদের বয়সন্ধীকালীন স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সেশন পরিচালনা করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নিউরোলজি ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :

কেরানীগঞ্জে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬