ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

কক্সবাজারের টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোট ৪৫ জন যাত্রীকে নিয়ে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানাযায়,বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫)  সকাল ১১টায় এম ভি মায়ের দোয়া নামক একটি যাত্রীবাহী বোট টেকনাফের কায়োকখাল হতে ৪৫ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে গমন করে। পরে দুপুর ১২টায় বোটটি টেকনাফের শাহপরী সংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছালে শ্যাফট ভেঙে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। এসময় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি টহল দল সমুদ্রে ভাসতে থাকা যাত্রীবাহী বোটটি দেখতে পায় এবং বিকল হওয়া বোটসহ ৪৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

পরবর্তীতে উদ্ধারকৃত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বৈশাখী বর্ষবরণ আনন্দ আয়োজন করেছেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন

টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

আপডেট সময় ০৮:১৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫