ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে অভিনন্দন জানালেন চীনের প্রধানমন্ত্রী

সদ্য শপথ গ্রহণ করা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চীনা দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়।

বার্তায় লি কিয়াং উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা প্রতিবেশী দেশ। দুই দেশ একটি সর্বাত্মক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব বজায় রেখে আসছে। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস বহু পুরোনো। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে চীন ও বাংলাদেশ সবসময় একে অপরকে সম্মান ও সমতার ভিত্তিতে বিবেচনা করেছে এবং পারস্পরিক লাভজনক সহযোগিতা ও উইন–উইন ফলাফল অনুসরণ করেছে—যা দেশগুলোর মধ্যকার বিনিময়ের এক উৎকৃষ্ট দৃষ্টান্ত।

লি কিয়াং বলেন, চীনা সরকার বাংলাদেশের নতুন সরকারকে সুষ্ঠু ও স্থিতিশীলভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সমর্থন করে। তিনি আরও বলেন, দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সহযোগিতা জোরদার করা এবং বিভিন্ন খাতে বিনিময় সম্প্রসারণের লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। এর মাধ্যমে চীন–বাংলাদেশ কৌশলগত সহযোগীতামূলক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করা যাবে যা উভয় দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনবে।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকে অভিনন্দন জানালেন চীনের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬