ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ছাত্রদল নেতাকে গুলি করে-কুপিয়ে হত্যা Logo প্রেসক্লাব ইউনিটি’র আহবায়ক মোঃ দুলাল মিয়া, সদস্য সচিব- নূরুন নাহার: সর্বস্তরের দোয়া ও সহযোগীতা কামনা Logo হাম আতঙ্কে কক্সবাজার: ঝুঁকিতে শিশু, বাড়াতে হবে সতর্কতা Logo গণমাধ্যমকর্মীদেরও জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে : তথ্যমন্ত্রী Logo স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর জীবনী Logo কক্সবাজারে শিকলবন্দী ঢাবির এক ছাত্রীকে উদ্ধার Logo বরুড়ায় বাংলাদেশ পাবলিক টিভি আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  Logo সার্ফিং টাইগা’র্স এন্ড লাইফসেভিং ক্লাব কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন Logo এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কুমিল্লা জেলা কমিটি আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২৫, রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া

ছাত্রদল নেতাকে গুলি করে-কুপিয়ে হত্যা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ছবি: ইমরান হোসেন সোহাগ (সংগৃহীত)

পাবনার ঈশ্বরদী উপজেলায় ইমরান হোসেন সোহাগ (২৭) নামের এক ছাত্রদল নেতাকে গুলি করে ও এলাপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০ টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন সোহাগ সাঁড়া গোপালপুর এলাকার ইমানুল প্রামানিকের ছেলে। তিনি ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব এবং জিয়া সাইবার ফোর্সের ঈশ্বরদী উপজেলা সদস্য সচিব ছিলেন। সোহাগ পাবনা-৪ আসনের স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী জাকারিয়া পিন্টুর সক্রিয় সমর্থক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে সাঁড়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ের রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুখে কালো কাপর বেঁঁধে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। ঘটনার সময় কয়েকটি গুলির শব্দও শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সোহাগ এতে ঘটনাস্থলেই নিহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা জানান, গুলি ও আঘাতের কারণে সোহাগের মাথার মগজ বের হয়ে গিয়েছিলো।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলি অথবা কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। খতিয়ে দেখছে পুলিশ।

ছাত্রদল নেতাকে গুলি করে-কুপিয়ে হত্যা

ছাত্রদল নেতাকে গুলি করে-কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৪:৩২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬