ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় হত্যা মামলার আসামি ৫ আরসা সদস্য গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত চাঞ্চল্যকর পাঁচজন হত্যা মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। গ্রেফতারকৃত ব্যক্তি আরসা সন্ত্রাসী বীর হোসেন (৩৫)।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ মার্চ উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-০৮ ইস্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ব্লক-বি/৩২ এলাকা থেকে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি বীর হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল।

গ্রেফতারকৃত বীর হোসেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকার মৃত ফকির আহম্মদের ছেলে। তার এফসিএন নম্বর ১২৩৪৭৬। তিনি ক্যাম্প-০৮ ইস্টের ব্লক-বি/৩২ এলাকায় বসবাস করতেন।

র‌্যাব জানায়, বীর হোসেনের বিরুদ্ধে উখিয়া থানায় ২০২৩ সালে দায়ের করা দুইটি হত্যা মামলা রয়েছে। তিনি রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত আলোচিত পাঁচজন হত্যাকাণ্ড মামলার একজন ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ফ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ট্যাগস :

উখিয়ায় হত্যা মামলার আসামি ৫ আরসা সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৭:৫১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬