ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমকর্মীদেরও জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে : তথ্যমন্ত্রী Logo স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর জীবনী Logo কক্সবাজারে শিকলবন্দী ঢাবির এক ছাত্রীকে উদ্ধার Logo বরুড়ায় বাংলাদেশ পাবলিক টিভি আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  Logo সার্ফিং টাইগা’র্স এন্ড লাইফসেভিং ক্লাব কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন Logo এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কুমিল্লা জেলা কমিটি আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২৫, রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া Logo ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ সিএনজি চলাচল, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চালাচ্ছে ৮টি গাড়ি Logo মুরগি ছিনতাইয়ের অভিযোগের পর ছাত্রদল নেতা বহিষ্কার Logo উখিয়ায় হত্যা মামলার আসামি ৫ আরসা সদস্য গ্রেফতার

কক্সবাজারে শিকলবন্দী ঢাবির এক ছাত্রীকে উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এক ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীকে শিকল দিয়ে আটকে রাখার ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী নিজেই “ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ” নামের একটি ফেসবুক গ্রুপে শিকল পরিহিত ছবি পোস্ট করে সহায়তা কামনা করেন।

‎বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দেয়।

‎ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদারের নজরে আনা হয়। পরে তার নির্দেশে সোমবার (২৩ মার্চ) ভোররাত আনুমানিক ৪টার দিকে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

‎শিক্ষার্থীর নিরাপত্তার কথা বিবেচনা করে তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।

‎বর্তমানে ওই শিক্ষার্থী পুলিশের হেফাজতে রয়েছেন এবং তিনি নিজেকে নিরাপদ মনে করছেন বলে জানিয়েছেন।।

‎পরিবারের দাবি, শিক্ষার্থীটি কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল। তবে ভুক্তভোগীর অভিযোগ, তাকে অযথা শিকলবন্দি করে নির্যাতন করা হয়েছে।

‎এ বিষয়ে ওসি এটিএম সিফাতুল মাজদার জানান, শিক্ষার্থীর মানসিক অবস্থা যাচাই করা হবে। তিনি অসুস্থ হলে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, সুস্থ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে এবং এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমকর্মীদেরও জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে : তথ্যমন্ত্রী

কক্সবাজারে শিকলবন্দী ঢাবির এক ছাত্রীকে উদ্ধার

আপডেট সময় ০৯:১৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬