পবিত্র রমজান মাসের বরকতময় পরিবেশে অনলাইন পোর্টাল বাংলাদেশ পাবলিক টিভির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিবুল্লাহ ভুঁইয়া বাবুলের আয়োজনে ২৯ রমজান উপজেলা সদরের তাজমহল হোটেলে মাহফিলে দেশের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সাংবাদিক, মানবাধিকারকর্মী, সংস্কৃতিকর্মী ও সমাজসেবীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন ও প্রেসক্লাব ইউনিটি’র চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া।বরুড়া মঞ্চনীড় থিয়েটারের কোষাধ্যক্ষ মোহাম্মদ সাহেব আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ শামসুল হক এবং জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সচিব মোহাম্মদ আনজার শাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ প্রতিনিধি সলিল রঞ্জন বিশ্বাস, মোহাম্মদ মনিরুল ইসলাম নিজামী, হোটেল তাজমহলের মোহাম্মদ আলম এবং শ্রমিক দলের নেতা আবুল কাশেমসহ আরও অনেকে।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে প্রয়াত প্রবীণ সাংবাদিক মোঃ তাজুল ইসলামের জন্য বিশেষ দোয়া কামনায় মরহুমের পুত্র সিয়াম উপস্থিত ছিলেন । রমজানে এ বছর শান্তিপূর্ণ পরিবেশ থাকায় মহান আল্লাহ তালার প্রতি শুকরিয়া কামনা কার হয়। সকলের উপস্থিত অতিথিরা প্রয়াত সাংবাদিক তাজুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেন। সিয়ামকে কাছে টেনে নেন অনেকেই — সেই দৃশ্য উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।
ইফতারের আগে পবিত্র কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণমাধ্যম জগতের উন্নয়ন কামনা করা হয়। ব্যবস্থাপনা পরিচালক মহিবুল্লাহ ভুঁইয়া বাবুল বলেন, “রমজান মাসে একত্রিত হয়ে ইফতার করা ও দোয়া করা আমাদের পেশাগত সম্পর্ককে আরও মজবুত করে। বাংলাদেশ পাবলিক টিভি সবসময় সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, “প্রয়াত সাংবাদিক তাজুল ইসলামের মতো নিবেদিতপ্রাণ সাংবাদিকরাই এই পেশার আলোকবর্তিকা। তাঁর সন্তানের উপস্থিতি আজকের অনুষ্ঠানকে বিশেষ মর্যাদা দিয়েছে।
ইফতারের পর আন্তরিক আলোচনায় অংশগ্রহণকারীরা গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের অধিকার রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশ পাবলিক টিভির এই আয়োজন সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা 













