ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

১৯ নং রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ সিএনজি চলাচল, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চালাচ্ছে ৮টি গাড়ি

কক্সবাজারের উখিয়া উপজেলার ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পে ক্যাম্প প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনুমোদনবিহীনভাবে ৮টি সিএনজি চালানোর অভিযোগ উঠেছে আক্তার কামাল ও আলমগীরের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই এসব সিএনজি চলাচল করছে। এতে করে ক্যাম্পের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, আক্তার কামাল প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে প্রকাশ্যে এসব গাড়ি পরিচালনা করে আসছেন। সরেজমিনে গিয়ে ক্যাম্পের ভেতরে একাধিক অনুমোদনবিহীন সিএনজি চলাচল করতে দেখা যায়। এর মধ্যে কয়েকটি গাড়ির নম্বর পাওয়া গেছে—কক্সবাজার থ-১১-৬৭২২, থ-১১-৯০০৩, থ-১১-৬১২০, থ-১১-৬১৭৮ ও থ-১১-৮৫৭৬। বাকি ৩টি সিএনজি দ্রুত সরে পড়ায় তাদের নম্বর সংগ্রহ করা সম্ভব হয়নি।।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আক্তার কামাল বলেন, গাড়ির অনুমোদন আগে নেওয়া হয়েছিল, বর্তমানে আবারও অনুমোদনের জন্য কাগজ জমা দেওয়া হয়েছে।

একই বক্তব্য দেন আলমগীর। তিনি বলেন, অনুমোদন নবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, কয়েকদিন আগে আমরা ৩টি সিএনজি জব্দ করেছি। অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ক্যাম্পে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আপডেট সময় ০৮:৫৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬